মেষ : আত্মীয়দের জন্য অতৃপ্তি বৃদ্ধি পাবে। স্বল্প ভ্রমণ শেষ পর্যন্ত বাতিল হবে। অনতি দূরে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে লাগতে পারে।
বৃষ : শ্বশুরবাড়ি ভূরিভোজের ব্যবস্থা হবে। ফাটকা ব্যবসায় আয় হবে। বন্ধুর জন্য ভ্রমণ হতে পারে।
মিথুন : পেটের পীড়া বাড়তে পারে। স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। আয় বাড়বে।
কর্কট : দূরদেশ ভ্রমণ বাতিল হবে। ব্যবসায় নতুন পথের সন্ধান পাওয়া গেলও পুঁজি বিনিয়োগ ক্ষতি ডেকে আনবে। আয় ও স্নায়ু পীড়া বাড়বে।
সিংহ : শরীরে নানা রোগ দেখা দেবে। শেষ পর্যন্ত আশা পূরণ হবে না। সংসারে ব্যয় বাড়বে।
কন্যা : কর্মক্ষেত্রে গোপন শত্রুরা তৎপর থাকবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হওয়ার সম্ভাবনা আছে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বাড়বে।
তুলা : শিক্ষার জন্য বিদেশ ভ্রমণ বাতিল হবে। ব্যবসায় উন্নতি ঘটবে। আয় বাড়বে ও অর্থ জমা স্থিতি হবে।
বৃশ্চিক : শারীরিক অনুস্থতার জন্য আয়ু ক্ষয় হবে। আয় ও সম্মান বাড়বে। চাকরিজীবীদের কর্মে উন্নতি যোগ আছে।
ধনু : স্ত্রী ও নিজের শারীরিক পীড়া চরমে উঠবে। গোপন শত্রুরা ধ্বংস হবে। বিদেশ ভ্রমণ হতে পারে।
মকর : পাওনা অর্থ অনাদায়ী থাকবে। স্ত্রীর জন্য আয় ও ব্যয় উভয়ই বাড়বে। সম্পত্তি বিক্রির ব্যবস্থা হবে। প্রকাশনা ব্যবসায় অতৃপ্তি আসতে পারে।
কুম্ভ : সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন। সংসারের কর্তৃত্ব স্ত্রীর হাতে চলে যেতে পারে। কর্মে উন্নতি যোগ আছে।
মীন : মায়ের শারীরিক অবস্থা চরম খারাপ হবে। ঋণ প্রাপ্তির আশঙ্কা আছে। পরীক্ষার ফল অনুকূলেই থাকবে।