২৮ অক্টোবর মদিনার পথে উড়বে বিমান

আগামী ২৮ অক্টোবর থেকে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-মদিনা ফ্লাইট। এই রুটে প্রতি সপ্তাহের সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার চার দিন ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী সংস্থাটি। গতকাল সোমবার বিমানের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার দেশ রূপান্তরকে বলেন,  বর্তমান সরকারের বিমানের রুট সম্প্রসারণ প্রক্রিয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ২৪টি বিজনেস ক্লাস ও ২৪৭টি ইকোনমি ক্লাসসহ মোট ২৭১টি আসনের অত্যাধুনিক ও সুপরিসর বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।