বিজিএমইএ’র শোকসভা

বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও ক্লিপ থাকবে পোশাকের লেবেলে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রপ্তানি করা তৈরি পোশাকের লেবেলের সঙ্গে বঙ্গবন্ধুকে নিয়ে একটি ছোট ভিডিও ক্লিপ সংযুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক।

গতকাল সংগঠনটির উত্তরা কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি আরও বলেন, ২০২০ সাল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, ২০২১ সাল বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং ২০২২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫ বছরে পদার্পণ করবেন। পরপর এই তিন বছর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পোশাকশিল্পের পক্ষ থেকে ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পোশাকের লেবেলের সঙ্গে বঙ্গবন্ধু বিষয়ে একটি ছোট ভিডিও

ক্লিপ সংযুক্ত করার প্রস্তাবনা দিয়ে বলেন, বিষয়টি নিয়ে আমি প্রতিটি ক্রেতার সঙ্গে কথা বলতে একান্তভাবে আগ্রহী।

সভায় বিজিএমইএ’র সহসভাপতি এস এম মান্নান (কচি), সহসভাপতি (অর্থ) এম এ রহিম (ফিরোজ), পরিচালক আসিফ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।