সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে তরুণকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এ ছাড়া, খুলনায় হত্যা মামলায় চারজন, ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্র হত্যা মামলায় চারজন, বগুড়ায় কিশোর অপহরণ ও হত্যা মামলায় পাঁচজন এবং নারায়ণগঞ্জে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর
সিরাজগঞ্জ : সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের আট বছর বয়সী শিশু ঋতুকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার দায়ে গতকাল মঙ্গলবার দুপুরে নুর ইসলাম (৩০) নামে এক যুবককে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদ- ও অপহরণের দায়ে যাবজ্জীবন কারাদ-সহ ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
খুলনা : ইসলাম খান (৪৫) হত্যা মামলায় আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা তৃতীয় আদালতের বিচারক বুশরা সায়েদা এ রায় ঘোষণা করেন। নিহত ইসলাম খান ফুলতলা উপজেলার দামোদর গ্রামের বাসিন্দা ছিলেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন ইসলাম মোল্লা (৩৫), কামাল শেখ (৩৫), মোস্তফা শেখ ওরফে মোস্ত (৫৫) ও হাসান গাজী (৫৫)। আসামিরা সকলেই ফুলতলা উপজেলার দামোদর গ্রামের বাসিন্দা। তারা সবাই পলাতক।
ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জের কলেজছাত্র সাইফুল ইসলাম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন দিদারুল আলম, মামুন মিয়া, নাহিদ মিয়া ও আনিসুর রহমান। এ ছাড়াও তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার আসামি মোহন মিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও শ্যামল মিয়াকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বগুড়া : কিশোর রিপনকে অপহরণ ও হত্যার মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক শরমিন আকতার এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সাব্বির, ইউসুফ, সজীব, রিহান ও রাশেদ।
নারায়ণগঞ্জ : গণধর্ষণের একটি মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিনের আদালত এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন চঞ্চল, শহিদুল ইসলাম, শাকিল হোসেন ও আরিফ। মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার শহীদ নগর এলাকায় বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা।