মনের অশান্তি কিছুটা কমবে মিথুনের, কর্মক্ষেত্রে চাপ বাড়বে না মকরের

মেষ : কাজ-কর্মে বাধা আসবে। বিদেশ ভ্রমণ যোগ আছে। চাকর ও কর্মচারীরা কাজে অবহেলা করবে।

বৃষ : কাজে অধীনস্তদের ওপর ভরসা করবে না। তবে বন্ধুর সহযোগিতা পাওয়া যাবে। ভ্রমণ দেরিতে হবে।

মিথুন : মনের অশান্তি কিছুটা কমবে। তবে স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে। দেরিতে অনেক আয় হবে।

কর্কট : অনুরোধে পাওনা আদায় হতে পারে। বিদেশ ভ্রমণ শুভ হবে। মানসিক চাপ সত্ত্বেও আয় বাড়বে।

সিংহ : সন্তানের শিক্ষার জন্য ব্যয় বাড়বে। বিদেশে বিনিয়োগ শুভ। প্রেম-রোমাঞ্চ শুভ নয়।

কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকলেও সম্মান বাড়বে। আয় বাড়বে এবং বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

তুলা : মাটির সঙ্গে সম্পর্কিত ব্যবসায় বেশি লাভ হবে। টাকা সঞ্চয় হবে। পরিবারে আনন্দ বজায় থাকবে।

বৃশ্চিক : কর্ম উপলক্ষে বিদেশ গমন হতে পারে। স্বাস্থ্য ভালো না থাকলেও ব্যবসায় উন্নতি হবে। সংসারে সুখ বিরাজ করবে।

ধনু : গায়ে ব্যথা ও যৌন রোগ তথা ডায়াবেটিস রোগ বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হতে পারে। কবি ও শিল্পীদের শুভ যোগ দেখা যায়।

মকর : কর্মক্ষেত্রে চাপ বাড়বে না। তবে জমি বিক্রির সম্ভাবনা আছে। প্রকাশ্যে শত্রুরা ব্যয় বৃদ্ধির জন্য অতৎপরতা চালাবে।

কুম্ভ : ব্যবসায় শাখা বিস্তার হতে পারে। স্ত্রীর সাহায্যে ব্যবসা দ্রুত বাড়বে। আয় বাড়বে এবং জমি ক্রয় হতে পারে।

মীন : সন্তান বিদেশ যেতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। নিজে কর্মে তৎপর হলে ব্যবসায় সাফল্য আসবে।