চাকরিতে পদোন্নতি পাওয়া সব কর্মজীবীরই চাওয়া থাকে। কিন্তু চাইলেই দ্রুত পদোন্নতি পাওয়া যায় না, এর জন্য সঠিক উপায়ে চাকরি করতে হয়। পদোন্নতি পেতে কী করবেন জেনে নিন
নিজের কাজ নিয়ে গর্বিত থাকবেন। যখন আপনি খুশিমনে কাজ করবেন, তখন আপনার কাছে আপনার কাজ আর বোঝা বলে মনে হবে না। সততার সঙ্গে কাজ করুন, সবার আস্থার মানুষ হিসেবে নিজেকে তুলে ধরুন।
সময় মতো অফিসে যাবেন। কাজকর্মের মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরুন, লোকে এমনিতেই বুঝবে, আপনার প্রমোশন দরকার এবং আপনিই একমাত্র যোগ্য দাবিদার। কথায় নয়, কাজেই নিজেকে প্রমাণ করে দিন।
বসের সঙ্গে চাটুকারিতা করা মানে ক্যারিয়ারে ওপরে ওঠার উপায়Ñ এই ধারণা ভুল। বরং আপনি আপনার বসের কাজ সহজ করে দিন। বস যেভাবে চাচ্ছেন সেভাবে কাজ করুন। বসকে সাহায্য করুন।
নিজের কাজগুলো সময় মতো শেষ করুন। সেই সঙ্গে পাশের কলিগকে তার কাজে সহযোগিতা করুন। মনে রাখবেন, অপরকে সাহায্য করলে নিজের গুরুত্ব বাড়ে।
আপনার কাজের ফলাফল যাতে সবার চোখে পড়ে সেভাবে কাজ করুন। কাজের ফলাফলগুলো পরিমাপযোগ্য ভাবে সবার সামনে তুলে ধরুন। অন্যরা কে কী কাজ করছে সেগুলো সম্পর্কে জানুন। নিজে যা জানেন সেটা অন্যকে শেখান।
অন্যকে ইমপ্রেস করতে হলে নিজেকে এক্সপ্রেস করতে হয়। কাজেই, নিজের প্রেজেন্টেশন স্কিল ভালো করুন। ট্রেনিং করুন, নিজে শিখুন, অন্যকে শেখান, আবার নিজে নতুন কিছু শিখুন। ক্যারিয়ারে উন্নতি ততই হবে যতই আপনি জানবেন, শিখবেন ও শেখাবেন।
এক্সেপশনাল হোন, আপনি কি অরডিনারি নাকি এক্সট্রা-অরডিনারি তা বোঝা যাবে আপনি কতটুকু এক্সট্রা কাজ করছেন তা থেকে।
অফিসে পরনিন্দা করবেন না, একজনের দোষ আরেকজনকে বলবেন না। তাহলে, উভয় ক্ষেত্রেই আস্থা হারাবেন। বরং, সবাইকে সম্মান করবেন, কাজের প্রশংসা করবেন। কেউ ভুল করলে গোপনে শুধরে দেবেন।