দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গণসংহতি আন্দোলন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নেতাকর্মীদের নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই মুক্তিযুদ্ধে জনগণের আকাক্সক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সাধ্যমতো কাজ করে যাচ্ছে গণসংহতি আন্দোলন। বাংলাদেশের মানুষের সংগ্রামের ধারাবাহিকতায় এখন একটা কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার কর্তব্য আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। বিরাজমান স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে না পারলে দেশ এক বিপজ্জনক ভবিষ্যতে পা বাড়াবে।