চক্ষু হাসপাতালে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একজন সাধারণ রোগীর মতোই চোখের চিকিৎসা নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় এই হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মতো বহির্বিভাগ থেকে ১০ টাকা মূল্যমানের টিকিট কেটে চিকিৎসাসেবা গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম  এ তথ্য জানান।

এর আগেও প্রধানমন্ত্রী এই হাসপাতাল থেকে একইভাবে চিকিৎসাসেবা গ্রহণ  করেছিলেন বলে তার প্রেস সচিব জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী চিকিৎসাসেবা গ্রহণকালে হাসপাতালের কর্মকা- সম্পর্কে খোঁজখবর নেন। চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।