টেস্টে ফিরলেন তাসকিন-মোসাদ্দেক, নেই মোস্তাফিজ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে ডাক পেয়েছেন তাসকিন আহমেদ। আরেক পেসার মোস্তাফিজুর রহমানকে দেওয়া হয়েছে বিশ্রাম।

শুক্রবার বিকেলে ঘোষণা করা ১৫ সদস্যের টেস্ট দলে তাসকিনের পাশাপাশি মোসাদ্দেক হোসেনকেও নেওয়া হয়েছে।

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সফরের একমাত্র টেস্টটি খেলবে আফগানরা।

এর আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে ১ ও ২ সেপ্টেম্বর আফগানদের দুইদিনের অনুশীলন ম্যাচ রয়েছে। 

তাসকিন সর্বশেষ টেস্ট খেলেন ২০১৭ সালের সেপ্টেম্বরে। ওই সময়ের পর ওয়ানডেতেও তার আর মাঠে নামা হয়নি।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।