আপনার ক্লান্তিবোধ করার অনেক কারণ থাকতে পারে। সেসব কারণ কী জেনে নিন
দুর্বলতা খুব সহজেই মানুষকে আক্রান্ত করে। আর মানুষ বেশি করে ক্লান্ত বা দুর্বল হলে সে অবসাদে ভোগে। আধুনিক খাদ্যাভ্যাস, জীবনযাপন আমাদের খুব তাড়াতাড়ি শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে দিচ্ছে।
জীবনে খুব সূক্ষ্ম অথচ অস্বাস্থ্যকর পরিবর্তনও নিমেষে আপনার এনার্জির মাত্রা তলানিতে এনে দিতে পারে। ফলে ঠিক কী কারণে ক্লান্তির মাত্রা দিন দিন বাড়ছে, সঠিকভাবে জানা আবশ্যক। জানা থাকলে আপনি তা কমাতে পারবেন।
রোজকার রুটিনে চলতে গিয়ে অনেকেই নিয়মিত বিশ্রাম নেওয়ার ফুরসত পান না। অথচ শরীর ঠিক রাখতে দিনে আমাদের সাত থেকে আট ঘণ্টা ঘুমানো অত্যন্ত প্রয়োজন। এই ঘুম কম হওয়াই আমাদের ক্লান্তির অন্যতম কারণ। অবসাদ ও মানসিক অস্থিরতা মনের কষ্ট বা আশাহীনতা ক্লান্তির অন্যতম প্রধান কারণ। এ ছাড়া কোনো বিষয়ে অযথা অস্থিরতা প্রকাশ আপনাকে ক্লান্ত করে দিতে পারে।
খাবারে অ্যালার্জি ক্রানেও আপনি ক্লান্তিবোধ করতে পারেন। তাই জেনে-বুঝে সেই খাবারগুলোকে এড়িয়ে চলুন। কোনো একবেলা খাবার বাদ দেওয়া, নিয়মিত খাবার না খাওয়া বা দিনের মধ্যে কোনো একবেলা খাবার ‘স্কিপ’ করা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। এতে সহজেই ক্লান্তির শিকার হবে আপনার শরীর।
প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ খাওয়া। অনেকেই ছোটখাটো অসুখে চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিজেরাই ওষুধ কিনে খেয়ে থাকি। এই ধরনের পদক্ষেপে নিজের অজান্তেই আমরা ক্লান্তিকে আমন্ত্রণ জানাই।
নেশাগ্রস্ত হওয়া তামাকজাত দ্রব্য হোক বা মদ্যপান, দুটিই শরীরের দিক থেকে যেমন খারাপ, তেমনই তা মানসিকভাবে আপনাকে পিছিয়ে দেয়, ক্লান্তি বাড়িয়ে তোলে। অতিরিক্ত কফি খাওয়া, দিনে দু-এক কাপ কফি চলতেই পারে। তবে ঘনঘন কফি খাওয়ার অভ্যাস আপনাকে ক্লান্ত করে তুলতে পারে।
শরীর সুস্থ রাখতে শারীরিক নানা ব্যায়াম অবশ্যই প্রয়োজন। তবে একবারে অতিরিক্ত শারীরিক ব্যায়াম ক্লান্তির মাত্রা বাড়িয়ে তুলতে পারে। অলস জীবনযাপন বেশি মাত্রায় কসরত যেমন ক্লান্তি বাড়ায়, তেমনই অলসভাবে দিনযাপনও শরীরকে ক্লান্ত করে তোলে।