কালকিনি থানার পুলিশ গত বৃহস্পতিবার গভীর রাতে মানব পাচার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্লা জানান, কালকিনির পশ্চিম মিনাজদী গ্রামের মাজেদ সিকদারের ছেলে আল-মামুন শিকদার (২২) আট মাস আগে দালালের মাধ্যমে ইরাক যান। কিন্তু তাকে কাজ না দিয়ে মুক্তিপণের জন্য আটকে রাখা হয়। মামুনের বাবা কালকিনি থানায় জিডি করলে আটক করা হয় ভোলার বোরহানউদ্দিনের টবগ গ্রামের মোস্তফা মালের ছেলে আলাউদ্দিন মাল (২৪), রফিজুল ইসলাম মালের ছেলে দুলাল মাল (১৯), ফারুক মালের ছেলে রাসেল মাল (২০) ও রতন মালের স্ত্রী কুলসুম বিবিকে (৩৮)।