স্কুলছাত্রকে কুপিয়ে, রাস্তায় ফেলে হত্যার আসামি গ্রেপ্তার

র‍্যাব-১৩ রংপুরে স্কুলছাত্র রশীদকে কুপিয়ে ও রাস্তায় ফেলে হত্যা মামলার আসামি আলামিন সরদার বাবুকে শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতয়ালী থানার সাতগাড়া থেকে গ্রেফতার করেছে।

শনিবার রাতে র‌্যাব এ তথ্য নিশ্চিত করে।

২৯ আগস্ট রাতে কতিপয় এজাহারভূক্ত এবং অজ্ঞাতনামা অভিযুক্তরা অত্যন্ত নৃশংসভাবে শিশু রশিদকে হত্যা করেন। 

এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা হয়। চাঞ্চল্যকর হত্যা মামলাটি র‌্যাব শুরু থেকে নিবিড়ভাবে ছায়াতদন্ত করে এবং  মামলার অন্যতম বাবুকে গ্রেপ্তারে সক্ষম হয়।