মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ ধাপ ইন্টার্নশিপের মেয়াদ দুই বছর করার সরকারি প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে রাঙ্গামাটি মেডিকেল কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দুই বছর ইন্টার্নশিপের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু ও কলেজ ক্যাম্পাস ঘুরে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সামনে প্রতিবাদ সভা করে। এতে মেডিকেল কলেজের শিক্ষার্থী স্নেহাশীষ চক্রবর্তী, সাজেদুল হক সাবিত, অনুপম ভট্টাচার্য, চতুর্থ ব্যাচের শিক্ষার্থী খালিদ প্রমুখ বক্তব্য রাখেন।