দেওয়ানগঞ্জে গাঁজা-ইয়াবা শরীরে বাঁধা অবস্থায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবা শরীরে বিশেষভাবে বাঁধা অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার তারাটিয়া বাজার এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. আল আমিন(২০) শেরপুর জেলার সদর উপদেষ্টার হরিণধরা গ্রামের মকবুল হোটেলের ছেলে।

দেওয়ানগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (অসি) ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপদেষ্টার ভাড়াটিয়া বাজারে ভাড়াটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসবই মো. এরশাদ আলুর নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এসময় কালামের মেম্বারের ফার্নিচারের দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী মো. আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেহ তল্লাশি করে শরীরের সাথে বিশেষভাবে বাঁধা অবস্থায় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।