বাংলাদেশিদের জন্য ভারতে চিকিৎসা নিতে বিশেষ ঘোষণা

ভারতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বৈধ ভিসাকে মেডিক্যাল ভিসায় পরিণত করতে হত বাংলাদেশি পর্যটকদের। তারপর তারা চিকিৎসা করাতে পারতেন ভারতে।

তবে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে সেই নিয়মে কিছু বদলের কথা জানিয়েছে।

নতুন নিয়মে বলা হয়-ভারতের প্রতিবেশী দেশ থেকে কেউ ঘুরতে এসে বা কাজের জন্য এসে অসুস্থ হয়ে পড়লে বৈধ ভিসা দেখিয়েই তারা চিকিৎসা শুরু করে দিতে পারবে। এর জন্য আলাদা করে মেডিক্যাল ভিসা করার কোনো প্রয়োজন নেই বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

স্বাভাবিকভাবেই এর ফলে সুবিধা হবে পর্যটকদের।

তবে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে মেডিক্যাল ভিসার নিয়মই বহাল থাকবে বলে জানানো হয়েছে।