চট্টগ্রামে নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিশ্ব বাংলাদেশি ক্যাডেটদের যথেষ্ট সুনাম আছে

জাতীয় উন্নয়নের স্বার্থে নৌবাণিজ্যের ওপর আরও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আন্তর্জাতিক নৌবাণিজ্য খাতে বাংলাদেশি ক্যাডেটদের যথেষ্ট সুনাম আছে। এই সুনাম আরও বৃদ্ধির জন্য মেরিন অ্যাকাডেমির ক্যাডেটরা কাজ করবে। প্রতিমন্ত্রী বলেনম, নৌবাণিজ্য খাতের দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মেরিন অ্যাকাডেমিতে ক্যাডেটদের আধুনিক প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এই সুবিধা কাজে লাগিয়ে বিশ্বে বাংলাদেশ নৌ খাতের দক্ষ জনশক্তি সরবরাহকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবে।