চোখের সৌন্দর্য বাড়িয়ে তুলতে ঘন ও লম্বা পাপড়ি সকলেরই পছন্দ। অনেকে চোখের পাপড়িকে সুন্দর দেখাতে ফলস পাপড়ি ব্যবহার করে থাকেন। এছাড়া মাশকারা চোখে লাগিয়ে নেন। যা অনেকের চোখে এলার্জি সৃষ্টি করে থাকে। এতে চোখের পাপড়ি ঝরে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়া সব সময় চোখে ফলস পাপড়ি বা মাশকারা দেওয়ার সুযোগ থাকে না। চোখের সৌন্দর্য বৃদ্ধিতে চোখের পাপড়ি ঘন করতে ব্যবহার করুন ঘরোয়া উপায়।
নিয়মিত ঘুমাতে যাওয়ার আগে চোখের পাপড়িতে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। হাত বা মাশকারার ব্রাশ দিয়ে লাগাতে পারেন। এরপর সকালে ঘুম থেকে উঠে চোখ পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।
এছাড়া ঘুমানোর আগে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। দিনে দুবার করে চোখের পাপড়িতে অলিভ অয়েল ব্যবহারে আপনার পাপড়ি ঘন ও লম্বা হবে।
অলিভ অয়েল না থাকলে ক্যাস্টার অয়েলও ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে ২ থেকে ৩ মাসের মধ্যে আপনার পাপড়ি ঘন হবে।
ডিমের সাদা অংশ গ্লিসারিনের সঙ্গে মিশিয়ে তুলার সাহায্যে চোখের পাপড়িতে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। ঠাণ্ডা পানি দিয়ে চোখ পরিষ্কার করে নিন। এটি সপ্তাহে ২ বার ব্যবহার করুন। পাপড়ি ঝরে যাওয়া রোধ হবে এবং ঘন ও লম্বা হবে।
ধুলাবালি থেকে এসে অবশ্যই চোখ ভালোভাবে পরিষ্কার করুন। যাতে কোনো ময়লা লুকিয়ে না থাকে। নতুবা চোখে ময়লা
জমে পাপড়ি ঝরে পড়বে।
চোখে ভারী মেকআপ নিলেও চোখ ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এতে চোখে এলার্জি দেখা দেবে না।
ঘরে পেট্রোলিয়াম জেলি প্রায় সবারই থাকে। নিয়মিত ঘুমানোর আগে চোখের পাপড়িতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে কুসুম গরম পানিতে চোখ পরিষ্কার করে নিন।
চোখে ফলস পাপড়ি ব্যবহার না করাই ভালো । আপনি যদি ব্যবহার করতে চান তবে অবশ্যই সচেতনতা অবলম্বন করুন। পাপড়ি খোলার সময় টানাটানি করবেন না এতে মূল পাপড়ি ঝরে পড়ার আশঙ্কা থাকে।