মেষ : শিক্ষায় বাধা আসতে পারে। চলাচলের সময় সাবধানে চলুন। আত্মীয়রা অতৃপ্তির কারণ হবে।
বৃষ : আইন আপনার বিপক্ষে থাকবে। তবে পাওনা আদায়ে সুবিধা হবে। ব্যবসা ভালো যাবে না।
মিথুন : কর্মক্ষেত্রে সুবিধা হবে না। মনে অশান্তি থাকবে। স্নায়ুরোগ পিছু ছাড়বে না।
কর্কট : প্রচুর আয় থাকলেও তা ধরে রাখা যাবে না। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কর্মফল শুভ হবে।
সিংহ : শিক্ষাসফর শুভ হবে। বন্ধুর সহযোগিতা কমতি হবে না। তবে স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে।
কন্যা : কর্মক্ষেত্রে অনেক সুযোগ থাকলেও মনের থেকে সাড়া পাবেন না। স্বার্থ ও অর্থহীন কর্মে সময় ব্যয় হবে। ব্যয় বেশি হলেও সংসারে শান্তি বজায় থাকবে।
তুলা : কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। শ্রমণে অর্থ লাভ হবে। ঠা-াজনিত কারণে শরীর খারাপ হবে।
বৃশ্চিক : কাজের অনেক ভিড় থাকবে। দীর্ঘ ভ্রমণ যোগ রয়েছে। আয়-ব্যয় প্রায় সমান। তবে স্বাস্থ্য ভালো যাবে না।
ধনু : কাজে অর্থ বিনিয়োগ হবে। আশা পূরণ হতে পারে। কাজে উৎসাহ পাবেন; কিন্তু স্বাস্থ্য নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।
মকর : কর্মক্ষেত্রের আইনি ঝামেলা দূর হবে। আয় থেকে ব্যয় বাড়বে। স্নায়ুরোগের শেষ নেই।
কুম্ভ : বিদেশ গমনের ছাড়পত্র পাওয়া যাবে। প্রতিপক্ষ প্রভাবশালী হলেও কাজে সফলতা পাবেন। সম্পদ বাড়তে পারে।
মীন : কর্মক্ষেত্রে আনন্দময় পরিবেশ থাকবে। পাওনা অর্থ আদায় হবে। বন্ধুদের অর্থ চাহিদা বেড়ে যাবে। বিদেশে শিক্ষা লাভ সহজ হবে।