মেষ : পরিকল্পনায় বাধা আসবে। বিদেশ গমনে দেরি হতে পারে। সন্তানের শিক্ষা নিয়ে দুশ্চিন্তা আসবে।
বৃষ : স্ত্রীর বিদেশে যেতে বাধা আসবে। আত্মীয়রা বিপক্ষ হয়ে সব কাজে বাধা সৃষ্টি করবে। কর্মক্ষেত্রে উন্নতি যোগ নেই।
মিথুন : কর্মক্ষেত্রে কর্মচারীদের সহযোগিতা পাওয়া কঠিন হবে। ঋণের সংখ্যা বাড়বে। রোগ-শোকে মানসিক অশান্তি বাড়বে।
কর্কট : কাজের ফল পেতে দেরি হবে। জমা অর্থ শেষ হয়ে যাবে। তবে আয় বাড়ার সম্ভাবনা আছে।
সিংহ : কাজে উন্নতি যোগ আছে। বন্ধুরা সাহায্যকারী হলেও ফল দেরিতে পাওয়া যাবে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকলেও সম্মানে হানি হবে না। আত্মীয়র জন্য ব্যয় বাড়বে। ভ্রমণ শুভ নয়।
তুলা : কর্মক্ষেত্র শত্রুমুক্ত। তাই অর্থ সঞ্চয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে। ভ্রমণ শুভ নয়।
বৃশ্চিক : চাকরিতে অনেক সুযোগ আসবে। স্বাস্থ্য ও কর্ম উপলক্ষে বিদেশে যেতে হতে পারে। অর্থ সঞ্চয় হবে না।
ধনু : দীর্ঘ ভ্রমণের সুযোগ আসবে। আশা পূরণ হবে। তবে ব্যয় বাড়বে।
মকর : কর্মক্ষেত্রে খরচ বাড়বে। পুঁজি বিনিয়োগের জন্য সম্পত্তি বিক্রির উদ্যোগ নিতে পারেন। স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।
কুম্ভ : কর্মক্ষেত্রে কর্মচারীরা ঠিকমতো কাজ করবে না। প্রকাশ্য শত্রুদের মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। সম্পদ স্থিতি হবে।
মীন : কাজে উৎসাহ ও আনন্দ বোধ করবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। সহ্য করে চলুন, সামনে শুভ সুযোগ আসবে।