উত্তরাঞ্চলে কাঁচা চা পাতার ক্রমাগত মূল্যহ্রাসের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন পঞ্চগড় শের-ই-বাংলা পার্কের মুক্তমঞ্চে এই কর্মসূচির আয়োজন করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ছয় দফা দাবিনামা দিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।
দাবিগুলোর মধ্যে রয়েছেÑ বিদেশ থেকে অবাধে চা আমদানি নিরুৎসাহিত করা এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে চা প্রবেশ বন্ধ করা, পঞ্চগড়ে সরকারি চা কারখানা স্থাপন করা, কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করা, চা চাষি এবং চা কারখানায় বিশেষ ভর্তুকি প্রদান করা, পঞ্চগড়ে তৃতীয় নিলাম কেন্দ্র স্থাপন করা এবং আঞ্চলিক চা বোর্ডে অভিজ্ঞ কারিগরি দক্ষতাসম্পন্ন জনবল নিয়োগ করা।
বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন এতে সভাপতিত্ব করেন।