পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির আর নেই। ইন্না লিল্লাহে... রাজিউন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ খবর জানিয়েছেন। তিনি বলেন শুধু পাকিস্তান নয় কাদিরের চলে যাওয়া বিশ্ব ক্রিকেটের এক অপূরণীয় ক্ষতি।
আব্দুল কাদির পাকিস্তানের হয়ে ৬৭টি টেস্ট এবং ১০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি পাকিস্তানের জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্বেও ছিলেন।