মহাবিপাকে নিউজিল্যান্ড-পাকিস্তান: সেমিতে ওঠার লড়াইয়ে জটিল সমীকরণ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-২ থেকে ইংল্যান্ড ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে শ্রীলঙ্কা বিদায় নিয়েছে। এই গ্রুপ থেকে শেষ চারের বাকি একটি টিকিটের লড়াই এখন কেবল নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। দুটি দলই পড়েছে সমীকরণের খপ্পড়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানের বড় জয়ে এগিয়ে আছে নিউজিল্যান্ড। তবে সুপার এইট পর্বে বড় ব্যবধানে জয়ের নজির থাকায় পাকিস্তানের সম্ভাবনাও পুরোপুরি শেষ হয়নি। শুক্রবার একই ভেন্যুতে ইংল্যান্ডকে হারাতে পারলেই সব সমীকরণ শেষ হয়ে যাবে নিউজিল্যান্ডের জন্য। তখন তারা ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে। সেই পর্বে তারা গ্রুপ–১ এর রানার্সআপের মুখোমুখি হবে।

কিন্তু যদি নিউজিল্যান্ড হেরে যায়, তখন কী হবে? যদি ইংল্যান্ড জেতে, তাদের পয়েন্ট হবে ৬ এবং তারা গ্রুপসেরা হবে। তখন পাকিস্তানের সামনে খুলবে সম্ভাবনার দরজা, তবে বড় বাধা হবে নেট রানরেট। উদাহরণস্বরূপ- ইংল্যান্ড যদি ১৮০ রান করে নিউজিল্যান্ডকে ৩০ রানে হারায়, তাহলে একই রান ধরে পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় ৪০ রানে জিততে হবে।

অর্থাৎ দুই ম্যাচের জয়ের ব্যবধান মিলিয়ে প্রায় ৭০ রানের পার্থক্য তৈরি করতে হবে। আর যদি নিউজিল্যান্ড আগে ব্যাট করে ১৫০ তোলে এবং ইংল্যান্ড ১৭ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে, তাহলে একই লক্ষ্য তাড়া করে পাকিস্তানকে প্রায় ১৪.৪ ওভারের মধ্যে জিততে হবে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে।

শুধু সেমিফাইনাল নয়, প্রথম সেমিফাইনালের ভেন্যুও নির্ভর করছে এই ফলাফলের ওপর। নিউজিল্যান্ড উঠলে প্রথম সেমিফাইনাল হবে কলকাতায়। পাকিস্তান উঠলে সেই ম্যাচ হবে কলম্বোয়। সব মিলিয়ে গ্রুপ–২ এর শেষ দুই ম্যাচেই নির্ধারিত হবে সেমিফাইনালের ভাগ্য ও ভেন্যু। সমীকরণ জটিল হওয়ায় উত্তেজনা তুঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত