মেষ : গবেষকরা বিশেষ সাফল্য পাবেন। ব্যবসায় উন্নতি যোগ আছে। আত্মীয়দের সহযোগিতা আশা করা যায় না।
বৃষ : সংসারে অশান্তি দেখা দিতে পারে। বন্ধুদের সাহায্য-সহযোগিতা বজায় থাকবে। কথায় শালীনতা বজায় রাখুন।
মিথুন : স্ত্রীর স্বাস্থ্য খুবই খারাপ হতে পারে। অতৃপ্তির মাঝে আত্মীয়র সহযোগিতা একমাত্র ভরসা। ঋণ গ্রহণের আশঙ্কা আছে।
কর্কট : কর্মক্ষেত্রের দ্বন্দ্ব দূর হবে। পাওনা আদায় হবে। আয় বাড়বে; কিন্তু বিনিয়োগে ক্ষতি হবে।
সিংহ : ব্যবসা লাভজনক হবে। যেকোনো কাজে সুফল পাওয়া যাবে। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে।
কন্যা : মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে। কর্মে কিছুটা শান্তি ফিরে আসতে পারে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হতে পারে।
তুলা : ধর্মীয় শিক্ষকদের উন্নতি যোগ আছে। নিকটাত্মীয়র স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। আয় ও সঞ্চয় বাড়বে।
বৃশ্চিক : ধর্মীয় কাজে নিয়োজিত ব্যক্তিদের ব্যস্ততা বাড়বে। আয় ও সম্মান বাড়বে। সংসারে শান্তি বাড়বে।
ধনু : গবেষণায় সাফল্য পাবেন। তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো যাবে না।
মকর : জমিতে বিনিয়োগের সম্ভাবনা আছে। কিছু জমি বিক্রি হতে পারে। ভ্রমণ যোগ আছে।
কুম্ভ : কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। প্রকাশ্য শত্রুরা কাজে ব্যাঘাত সৃষ্টি করেও সাফল্য পাবে না। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না।
মীন : কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে। পাওনা অর্থ আদায় হতে পারে। স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন।