প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব লাগতে পারে বৃশ্চিকের, তালাকপ্রাপ্তির আশঙ্কা মীনের

মেষ : কর্মীদের অনেক কাজের সুযোগ আসবে। ঠিকাদারি ও প্রকৌশল ব্যবসা ভালো চলবে। তবে আয় সন্তোষজনক নয়।

বৃষ : ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে। রাজনীতিবিদরা নানান সমস্যায় অস্থির থাকবেন। আয় তেমন বাড়বে না।

মিথুন : আলোচনার মাধ্যমে সম্পদ উদ্ধার হতে পারে। পড়শীদের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন। কাজে আত্মীয় সহযোগিতা করতে পারে।

কর্কট : শত্রুদের দমণ করা সহজ হবে। পরিবারে দ্বন্দ্ব থাকলেও ঝগড়া হবে না। অত্যধিক ব্যয় বৃদ্ধির যোগ আছে।

সিংহ : সমাজকল্যাণমূলক কাজে খ্যাতি পাবেন। ব্যবসায় বন্ধুর সহযোগিতা পাবেন। শারীরিক পীড়ার দিকে নজর রাখুন।

কন্যা : উপার্জনের জন্য নতুন উদ্যোগ নিতে পারেন। অলসতা ত্যাগ করুন। পুঁজি বিনিয়োগ সফল হবে।

তুলা : বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন। আশা পূরণ হবে। আয় বৃদ্ধির যোগ আছে।

বৃশ্চিক : প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব লাগতে পারে। আইনি ব্যবস্থা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে ভালো উন্নতি আছে।

ধনু : সংসারে দ্বন্দ্ব-ঝামেলা দেখা দিতে পারে। ব্যবসায় প্রচুর উন্নতি যোগ আছে। ব্যয় সীমিত রাখার চেষ্টা করুন।

মকর : রাজনীতি নিয়ে বেশি উৎসাহিত হবেন না। বিদেশ ভ্রমণ হবে; তবে ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

কুম্ভ : দাম্পত্য কলহ প্রকট হয়ে উঠবে। স্বামী যেকোনো সময় তালাক দিতে পারে। আইনি ব্যবস্থা সুফল দেবে না। সাবধানে চলাফেরা করুন।

মীন : দাম্পত্যজীবনে তালাকপ্রাপ্তির আশঙ্কা আছে। আপনার অহংকার এ জন্য দায়ী। সুস্থতার জন্য বিদেশ যেতে হবে।