আড়িয়াল খাঁ’র পাড়ে গুলিবিদ্ধ লাশের হাতে বন্দুক

মাদারীপুরের মহিষেরচর এলাকায় সাগর ফকির (২২) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার মহিষের চর এলাকার আড়িয়াল খাঁ নদের পাড়ে অস্ত্রসহ লাশটি পরে থাকতে দেখে স্থানীয়রা।

মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্যা বলেন, 'খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে লাশ উদ্ধারের জন্য। বিস্তারিত পরে জানানো হবে।'