কাঁঠাল বিচির পায়েস

কাঁঠাল বিচি দিয়ে মজাদার পায়েস তৈরি করা যায়। ভিন্ন স্বাদের এই রেসিপি দিয়েছেন দিলরুবা বেগম ফ্যান্সি-

উপকরণ: কাঁঠালের বিচি সেদ্ধ করে পাটায় ছ্যাঁচা ১ কাপ, ঘন দুধ আধা লিটার, মালাই আধা কাপ, চিনি আধা কাপ, এলাচও দারুচিনি গুঁড়ো মিলিয়ে আধা চা চামচ, জাফরান দুধে ভেজানো সামান্য, ঘি ২ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, বাদাম কুচি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. কাঁঠালের ছ্যাঁচা বিচি ঘিয়ে ভেজে নিন।

২. দুধে কাঁঠালের বিচি ও চিনি একত্রে দিয়ে জ্বাল দিন।

৩. ঘন হয়ে এলে মালাই ও জাফরান দিন।

৪. নামানোর আগে কিশমিশ, বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।