মেষ : খাদ্য ও ফটকা ব্যবসায় আয় হবে। কাজে গতি পাবে। আত্মীয়ের জন্য খরচ বাড়তে পারে।
বৃষ : কর্মক্ষেত্রে কাজের চাপ ও সম্মান বাড়বে। বিনোদনমূলক কাজে নিয়োজিত ব্যক্তিদের সম্মান ও আয় বাড়বে। ভ্রমণ তৃপ্তিদায়ক হবে।
মিথুন : আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে অর্থনৈতিক উন্নতি। রোগ ও ঋণের ভয় আছে। স্ত্রীর নামে সম্পদ বাড়তে পারে।
কর্কট : দালালি ব্যবসায় সাফল্য আসবে। বুঝে পুঁজি বিনিয়োগ করুন। কৃষিকাজে লাভ হবে।
সিংহ : সন্তানের উচ্চশিক্ষায় হঠাৎ অতৃপ্তি আসতে পারে। কর্মক্ষেত্রে গোপন শত্রুরা আশা পূরণে বাধার সৃষ্টি করবে। জমা টাকায় ক্ষতি যোগ।
কন্যা : কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে। সংসারে ব্যয় বাড়বে। রোগের ভয় থাকবে।
তুলা : কাজের ফল অতৃপ্তি আনবে। সন্তানের পরীক্ষার ফল খারাপ হবে। আইনি ব্যাপারে আশা দেখতে পারেন।
বৃশ্চিক : রাজনীতিতে জড়িয়ে বন্ধু-হারা হবেন। প্রভাব ও সম্মান বাড়লেও অর্থ জমবে না। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।
ধনু : নতুন কাজ জুটবে। স্বল্প ভ্রমণে অতৃপ্তি বাড়বে। স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
মকর : হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ আছে। সংগীতে সুফল পাওয়া যাবে। ব্যয় বাড়বে।
কুম্ভ : আইনি লড়াইয়ে বিজয়ী হবেন। তবুও মনে অতৃপ্তি থাকবে। প্রতিপক্ষের জন্য ব্যয় বাড়বে।
মীন : কাজে বন্ধুদের বিরোধিতা থাকবে। ভ্রমণে ব্যয় বাড়বে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।