ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। আগামী ১৪ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় ভোটগ্রহণ হবে। গত বৃহস্পতিবার ছিল মনোনয়ন জমাদানের শেষ দিন। মহেশপুর ও কোটচাঁদপুর এ দুই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।
কোটচাঁদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদি হাসান জানান, চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শরিফুজ্জামান মিকি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, বিএনপি মনোনীত আবদুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী খাইরুল ইসলাম সাথী।
ভাইস চেয়ারম্যান পদে রেজাউল ইসলাম রেজা, রিয়াজ হোসেন, শরিফুল ইসলাম, মীর কাশেম আলী, রোস্তম কবির, আশরাফুজ্জামান খান মুকুল, একরামুল আবদুল করিম, আবুল কালাম হাওলাদার হক ও নিমাই চন্দ্র দে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে পিংকী খাতুন, রুবিনা খাতুন ও নাছিমা ইসলাম।
মহেশপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল এমরান জানান, চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত ময়জদ্দীন হামিদ, আওয়ামী লীগের নেতা মীর সুলতানুজ্জামান লিটন, হারুন অর রশীদ ও বিএনপি মনোনীত এসএম শাহাজামান মোহন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন লক্ষ্মণ কুমার হালদার, গোলাম কাদের, আজিজুল হক আজা, মুকুল গাজী, মনিরুল ইসলাম, বিল্লাল হোসেন, সামাউল ইসলাম ও তরিকুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন রেহেনা খাতুন, শামীমা সুলতানা শিউলী, ইশরাত জাহান মিনি, হাসিনা খাতুন হেনা ও নাসরিন খাতুন।