বিবাহবিচ্ছেদের আশঙ্কা কন্যার, দাম্পত্য কলহ চরমে যেতে পারে মীনের

মেষ : শিক্ষামূলক কাজে সম্মান বাড়বে। নতুন কাজের সুযোগ আসতে পারে। নগদ টাকার আমদানি বাড়বে।

বৃষ : স্ত্রীর আইন ব্যবসায় খ্যাতি হবে। শিল্প-সাহিত্যে লাভবান হবেন। সংসারে পুরো তৃপ্তি থাকবে না।

মিথুন : বিদেশ ভ্রমণে বৈষয়িক লাভ হবে। ব্যবসায় ঋণ নিতে হতে পারে। অলসতা ত্যাগ করুন।

কর্কট : শিক্ষা সম্বন্ধীয় উপকরণের ব্যবসায় লাভ হবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল খুব ভালো হবে। বিনিয়োগ শুভ নয়।

সিংহ : শিক্ষার্থীদের জন্য দিনটা শুভ। শিক্ষা সফরে বিশেষ লাভ হবে না। মেজাজ কমান। আয় বাড়লেও জমা সেই রূপ নয়।

কন্যা : বিবাহবিচ্ছেদের আশঙ্কা দেখা যায়। আত্মীয়দের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ব্যয় বাড়বে।

তুলা : শিক্ষার পরিবেশ ভালো থাকবে এবং ফল শুভ হবে। আয় বাড়লেও জমা কম। আইনি কাজের ফল পক্ষে আসবে।

বৃশ্চিক : একাধিক পথে ব্যবসার সুযোগ আসবে। ব্যবসায়ে বন্ধুরা চাপ সৃষ্টি করতে পারে। তবে আয় বাড়বে।

ধনু : ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতে ব্যাংকের সাহায্যের প্রয়োজন হবে। আত্মীয়রা সাহায্যকারী হবে। দুশ্চিন্তা দূর হবে।

মকর : শিক্ষার্থীদের আশা পূরণ হবে। আয় ও সঞ্চয় বাড়তে পারে। স্বাস্থ্যে সচেতন থাকুন।

কুম্ভ : প্রকাশ্যে শত্রুরা কাজে ব্যাঘাত ঘটাতে সচেষ্ট থাকবে। প্রশাসন দিয়ে আটকানোর চেষ্টা করবে। বিদেশ ভ্রমণে মনে শান্তি আসবে।

মীন : রোগে শল্যচিকিৎসকের সাহায্য নিতে হবে। কাজে ব্যস্ততা বাড়বে। দাম্পত্য কলহ চরমে যেতে পারে। ব্যয় বাড়বে।