আপনার সঙ্গী বিশ্বস্ত কি না আপনার জানা জরুরি। আর বিশ্বস্ততা জানার কিছু উপায় রয়েছে। কী সে উপায় জেনে নিন আপনার প্রতি যতœশীল : সঙ্গী সম্পর্ক ভালো রাখার জন্য সবসময় সচেষ্ট থাকে এবং আপনাকে কখনোই তুচ্ছ মনে করে না। কোনো রকম ঝামেলা দেখা দিলে সঙ্গী তার কারণ খুঁজে বের করার চেষ্টা করে এবং একই বিষয় নিয়ে বারবার ঝামেলা সৃষ্টি করে না। সঙ্গী আপনাকে খুব ভালো বোঝে এবং যে কোনো পরিস্থিতিতে আপনাকে আপনার মতো করেই বোঝার চেষ্টা করে।
ভালোবাসা প্রকাশ : সঙ্গী শারীরিক ও মানসিক দুভাবেই আপনার প্রতি অনুগত। তার গোপন বিষয়, গোপন ভয়, আকাক্সক্ষা, অদ্ভুত অভ্যাস অনায়াসেই আপনাকে বলতে পারে।
পরিবার ও বন্ধুমহল : একে অপরকে বন্ধু ও পরিবারের কাছে উপস্থাপন করতে কোনো রকম দ্বিধাবোধ করে না। মোটকথা আপনাদের সম্পর্ক কারও কাছেই গোপন করার মতো নয়।
সামাজিক মাধ্যমে কার্যক্রম : সঙ্গী সামাজিক মাধ্যমের কোনো কিছুই আপনার কাছ থেকে গোপন করে না, এমনকি আপনার সন্দেহ হতে পারে এমন কোনো কাজও করে না। আপনি তার ফোন চাইলে সে তাতে দ্বিধাবোধ করে না অথবা কোনো রকম ঝামেলারও সৃষ্টি করে না। সে তার ফোনের কোনো কিছুই আপনার থেকে লুকানোর চেষ্টা করে না।
আপনি তার কাছে প্রথম : সারা দিন ব্যস্ত থাকার পরেও সে আপনার খোঁজখবর নিতে ভোলে না বা আপনার জন্য সময় বের করতে ভুল হয় না তার। সঙ্গী আপনার সঙ্গে সময় কাটাতে চায় আবার একইভাবে আপনার ব্যক্তিগত বিষয়ে বাধার সৃষ্টি করে না। এসব গুণ থাকলেই আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গী আপনার জন্য উপযুক্ত ও বিশ্বস্ত।