মায়ের রোগ বৃদ্ধির আশঙ্কা কন্যার, বন্ধুর জন্য ব্যয় বাড়বে মকরের

মেষ : কর্মস্থল পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। পায়ের ব্যথা বাড়তে পারে। সম্পদ বৃদ্ধির সম্ভাবনা।

বৃষ : স্ত্রীর আয় বাড়বে। প্রভাবশালী বন্ধুর কাছে সহযোগিতা পাওয়া যাবে। সম্পত্তি বিক্রির পরিবেশ আসবে। ক্ষত রোগের আশঙ্কা।

মিথুন : পরিবারে দ্বন্দ্ব দেখা দিতে পারে। বন্ধুদের ওপর প্রভাব বিস্তার করা সহজ হবে। সম্পদপ্রাপ্তির পরিবেশ আসবে।

কর্কট : ধর্মীয় কাজে সফলতা আসবে। চাকরিতে পদোন্নতি হবে। ঋণের টাকা আদায় হবে।

সিংহ : নিজের অর্থনৈতিক উন্নয়নে অন্যের সাহায্য প্রয়োজন হবে। প্রেমে কৃতকার্য হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

কন্যা : ব্যবসায় পুঁজি বিনিয়োগে বন্ধুর সহযোগিতা পাওয়া যাবে। মায়ের রোগ বৃদ্ধির আশঙ্কা আছে। স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।

তুলা : স্ত্রীর রোগ বৃদ্ধি যোগ আছে। পুঁজি বিনিয়োগ ও আত্মীয়র বিরোধিতা দেখা যায়। প্রতিবেশীর জন্য খরচ বাড়বে।

বৃশ্চিক : রোগ বৃদ্ধির যোগ আছে। আয় বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান ও প্রভাব বাড়বে।

ধনু : প্রেমঘটিত বিয়ে হতে পারে। স্বামী-স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। ব্যয় বাড়বে।

মকর : পুঁজি বিনিয়োগে বাধা আসতে পারে। বন্ধুর জন্য ব্যয় বাড়বে। পীড়া বৃদ্ধির যোগ আছে।

কুম্ভ : নতুন সম্পদ লাভ হবে। স্ত্রী সংসার নিজ হাতে নিয়ে নেবে। স্বল্প ভ্রমণ শুভ।

মীন : সংসারে নতুন শিশু জন্ম নেবে। আয় বাড়বে, কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে।