কমিউনিটি ব্যাংক বাংলাদেশ ও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর মধ্যে গত সোমবার সিআইবি অনলাইন সিস্টেম রেজিস্ট্রেশন সংক্রান্ত চুক্তি হয়। মনসুরা পারভীন, মহাব্যবস্থাপক, সিআইবি, বাংলাদেশ ব্যাংক এবং মসিউল হক চৌধুরী, এমডি-সিইও, কমিউনিটি ব্যাংক দুই প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সিআইবি সিস্টেমে নিবন্ধিত হলো। চুক্তির সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুল হক মিয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।