ভোলায় পুলিশের হাত থেকে পলাতক আসামি গ্রেপ্তার

ভোলায় গ্রেপ্তার হওয়ার পর আদালতে নেওয়ার পথে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার প্রধান আসামি মো. মাকসুদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা রাস্তা মাথা নামক এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই রতন কুমার শীল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই বাড়িতে অভিযান চালিয়ে মাকসুদকে গ্রেপ্তার করি। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

গত সোমবার সকালে ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই রতন কুমার শীলের হাত থেকে মাকসুদ পালিয়ে যায়।