জামালপুরের বকশীগঞ্জে বৃষ্টির সময় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) এক সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নায়েব আলী (৪০) ওই গ্রামের হজরত আলীর ছেলে।
নিহতের ভাই অবর আলী জানান, সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যে কুশলনগর গ্রামের হজরত আলীর ছেলে নায়েব আলী বাড়ির পাশের দশানী নদীতে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।