চট্টগ্রামের পটিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল উদ্দিন আকবর হত্যা মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহীন উল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরীর ওআর নিজাম রোডের মেডিকেল সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জিইসি এলাকার মেডিকেল সেন্টারের সামনে থেকে মঙ্গলবার রাতে শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে।