বাবুলের দাফন সাইফুলের জন্য অপেক্ষা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ‘ঘাস কাটতে’ গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাবলু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে ডিমলা উপজেলার ছাতনাই কলোনি জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত হওয়ার ১৪ দিন পর গত মঙ্গলবার বাবুলের লাশ ফেরত দেয় বিএসএফ। এদিকে এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ভারতে আটক থাকা স্কুলছাত্র সাইফুল ইসলামকে ৯০ দিনের মধ্যে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন ভারতে কুচলিবাড়ি থানার ওসি সুভাষ চন্দ্র রায়। তার দেওয়া তথ্যমতে, সাইফুল এখন কোচবিহারে শিশু অপরাধ শোধনাগারে আছে।

সাইফুল ইসলাম পূর্ব ছাতনাই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। গত ৩ সেপ্টেম্বর ডিমলা উপজেলার সীমান্ত এলাকার বাবলু মিয়ার সঙ্গে ঘাস কাটতে যায় সে। সাইফুলের বাবা গোলজার হোসেন বলেন, ‘আমার নির্দোষ ছেলেকে আটকে রেখেছে বিএসএফ। তাকে ফেরত চাই।