ইবনে সিনার ৩০% লভ্যাংশ ঘোষণা

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস গত হিসাব বছরের জন্য গতকাল নগদ ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

৩০ জুন সমাপ্ত হিসাববছর কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ১০ টাকা ৭৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১৪ টাকা ৪৮ পয়সা (সমন্বিত)। হিসাব বছর শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৭ টাকা ৩২ পয়সা। আগামী ১৪ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ১৪ অক্টোবর।