টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বাংলাদেশ সিরিজ থেকেই মহেন্দ্র সিং ধোনিকে বাদ দিতে বলছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।
ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বিশ্রামে আছেন ধোনি। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি খেলছেন না। এরপর রয়েছে বাংলাদেশ সিরিজ।
সেই সিরিজে কি ধোনিকে জাতীয় দলে দেখা যাবে? গাভাস্কার বলেছেন, ‘না, আমাদের ধোনির বাইরে তাকানো দরকার। আমার দলে অন্তত ধোনির জায়গা হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে আমি নিশ্চিত ভাবে ঋষভ পন্থের কথা ভাবব।’
যদি ঋষভ প্রত্যাশা পূরণে ব্যর্থ হন, তবে বিকল্প হিসেবে সঞ্জু স্যামসনের নাম বলেছেন গাভাস্কার, ‘সঞ্জু ভাল কিপার। একই সঙ্গে ভাল ব্যাটসম্যানও। পরের বছরের বিশ্বকাপে তারুণ্যে জোর দিতেই হবে। কারণ আমাদের এগোতে হবে। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান বিশাল। তবে এখন সময় এসেছে তার বাইরে তাকানোর।’