লক্ষ্মীপুরের এলডিপি নেতারা বিএনপিতে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে পৌর বিএনপির এক নেতার বাসভবনে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিএনপিতে যোগ দেওয়া অন্যদের মধ্যে রয়েছেন উপজেলা এলডিপির সহসভাপতি কবির হোসেন, নুরুল ইসলাম, খলিলুর রহমান প্রমুখ। তারা জানান, কতিপয় নেতার কাছে কেন্দ্রীয় নেতা শাহাদাত হোসেন সেলিম জিম্মি। গত নির্বাচনে জোটের প্রার্থী হলেও তৃণমূলে তার কেউ নেই। নির্বাচন-উত্তর নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হলেও তিনি খোঁজ নেন না। এ জন্যই এলডিপি ছেড়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবদুর রহিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, মিজানুর রহমান ঠাকুর প্রমুখ।