শ্রমিক তহবিলে ১০ কোটি টাকা দিল বিএটিবি

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) ১০ কোটি ১৬ লাখ ৫৪ হাজার ৩৩৭ টাকা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে। এছাড়া মোবাইল ফোন টাওয়ার স্থাপন কোম্পানি ইডটকো বাংলাদেশ লিমিটেড ১ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ১৮৮ টাকা প্রদান করেছে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিম এবং ইডটকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাহুল চৌধুরী নিজ নিজ কোম্পানির পক্ষে মোট ১১ কোটি ৬১ লাখ ২৫ হাজার ৫২৫ টাকার চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা ৫ ভাগের এক-দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমার বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ১৪৩টি কোম্পানি নিয়মিত এ তহবিলে অর্থ প্রদান করছে।