নিখোঁজের ৪ দিন পর ঝোঁপে মিলল যুবকের ক্ষতবিক্ষত মরদেহ

মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের চার দিন পর জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব বাঘরা এলাকার আজিজ মেম্বারের জমির পাশের ঝোঁপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাহিদুল পূর্ব বাঘরা এলাকার মৃত মল্লুক চাঁনের ছেলে।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর নিখোঁজ হন জাহিদুল। পরদিন তার বোন শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের ৪ দিন বুধবার সকালে নিজ বাড়ির আধা কিলোমিটার অদুরে আজিজ মেম্বারের জমির পাশের ঝোঁপে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।