মাদারীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে শ্যাম দাশ (৪০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ছোট বাড্ডা গ্রামের পর্বত বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পর্বত বাগান এলাকার শ্যাম দাশ বাড়ির পাশের একটি পুকুর থেকে মাছ ধরে সকালে বাজারে বিক্রি করে। একা মাছ ধরে বাজারে বিক্রি করা নিয়ে একই এলাকার দিলীপ বালাসহ কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয় শ্যাম দাশের।
এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শ্যাম দাশকে কুপিয়ে জখম করে দিলীপ বালাসহ ৪/৫ জনের একটি দল।

এসময় বাধা দিতে এলে পরিমল দাস ও তারক দাস নামের আরও দুইজন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে শ্যাম দাসের মৃত্যু হয়। অবস্থার অবনতি হলে অন্য দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর সদর থানার ওসি সওগাতুল আলম জানান, ‘মস্তফাপুর দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এক ব্যবসায়ী মারা গেছে। পুলিশ ঘটনায়স্থলে আছেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহণ করবো।’