ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মো. মোক্তার হোসেন তালুকদার। এর আগে তিনি একই গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। এ বছরের ফেব্রুয়ারিতে ক্রাউন সিমেন্ট গ্রুপে যোগ দেওয়ার আগে ব্যবসা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মোক্তার হোসেন আমান গ্রুপের পরিচালক (অর্থ) হিসেবে কর্মরত ছিলেন। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত ক্রাউন সিমেন্ট গ্রুপে প্রধান আর্থিক কর্মকর্তা ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।