সনি র‌্যাংগসের বার্ষিক বিপণন সম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজারে সম্প্রতি সনি র‌্যাংগসের বার্ষিক বিপণন সম্মেলন অনুষ্ঠিত হয়। র‌্যাংগস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আকতার হোসেন ও সনি সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট আতসুশী এন্দো এ অনুষ্ঠান উদ্বোধন করেন।

এ সময় সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখাপ্রধান এলেক্স ই, র‌্যাংগসের ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন, ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসেন, পরিচালক মিস বিনাছ হোসেন উপস্থিত ছিলেন।

বার্ষিক বিপণন সম্মেলনে আকতার হোসেন বিক্রয় প্রবৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এ সময় তিনি বিক্রির লক্ষ্যমাত্রা অর্জনে সব এরিয়া ও শোরুম ইনচার্জ, ফ্র্যাঞ্চাইজি ও ডিলারদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট, ইনসেনটিভ, ফরেন ট্রিপ ভাউচার ও ‘আরইএল বিজনেস কনফারেন্স ২০১৯’-এ অংশগ্রহণকারীদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দেন। বিজ্ঞপ্তি