দাউদকান্দিতে যুবলীগের কমিটি বাতিলের দাবি

দাউদকান্দিতে যুবদল নেতাকে যুবলীগের আহ্বায়ক করে গঠিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার মারুকা ইউনিয়ন যুবলীগ।

গতকাল বুধবার দুপুরে গৌরীপুর-পিতাম্বর্দি সড়কের চিনামুড়া এলাকায় এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘যাদের জন্য একসময় জাতির জনক বঙ্গবন্ধুর শোক দিবস পালন করতে পারিনি, যাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ, টাকার বিনিময়ে বিএনপি-জামায়াতের লোককে যুবলীগের আহ্বায়ক করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে এ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার দাবি জানাচ্ছি।’

বক্তব্য দেন উপজেলা যুবলীগের সদস্য মাজারুল সরকার প্রমুখ।