কামাল চৌধুরী মুখ্য সচিবের মর্যাদা পাবেন

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী

উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক পদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাসহ ভূতাপেক্ষ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি থেকে এ নিয়োগ কার্যকর হবে। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।