মেষ : বন্ধুদের সহযোগিতায় বৈদেশিক বাণিজ্যের বিস্তার ঘটবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। ব্যাংক ঋণের সাহায্য নিতে হবে।
বৃষ : ব্যবসার জন্য স্বল্প ভ্রমণ যোগ আছে। প্রেমে অগ্রগতি হবে। বিদেশে শিক্ষার সুযোগ আসবে।
মিথুন : বন্ধুর সহযোগিতায় আইন সমস্যার সমাধান হবে। মায়ের নানান রোগ ভোগ। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে।
কর্কট : পৈতৃক সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। বন্ধুর সহযোগিতায় সমস্যা সমাধানের সম্ভাবনা আছে। ভ্রমণে ব্যয় বাড়বে।
সিংহ : ব্যবসা উপলক্ষে বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে। আয় থেকে ব্যয় বেশি হওয়ায় অর্থ সঞ্চয় করা যাবে না। মায়ের স্নায়ুরোগে ভোগার আশঙ্কা।
কন্যা : আর্থিক কাজে উন্নতি হবে। সংসারে শান্তি-সুখ বিরাজ করবে। অর্থ সঞ্চয়ের যোগ আছে।
তুলা : বস্ত্রশিল্পেরর বিকাশ ঘটবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে। আয় বাড়লেও সঞ্চয় হবে না।
বৃশ্চিক : দীর্ঘ ভ্রমণের কাগজপত্র প্রস্তুত হবে। অলসতা দূর করে দৃঢ়মনা হোন। আয় বাড়বে এবং অর্থ সঞ্চয় হবে। দাম্পত্যজীবন সুখেই যাবে।
ধনু : কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। চাকরিতে পদোন্নতি ও বদলির সম্ভাবনা আছে। ব্যয় বাড়বে।
মকর : স্ত্রীর অসুস্থতা দুশ্চিন্তার কারণ হবে। পরিচিতরা কাজে সাহায্যকারী হবে। ব্যয় বাড়বে।
কুম্ভ : প্রয়োজনীয় কাগজপত্রের অভাব দূর হবে। সম্পদ বৃদ্ধি হবে। রোগ ভয় বর্তমান থাকবে।
মীন : দাম্পত্য কলহ দেখা দিতে পারে। কর্মে ব্যস্ততা বাড়বে। স্ত্রীর নানান রোগভোগের যোগ আছে।