বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের (বিএইচবিএফসি) চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড (আইএএসবি) আয়োজিত ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড-সেটার্স কনফারেন্স-২০১৯-এ অংশগ্রহণের জন্য যুক্তরাজ্যে গিয়েছেন। এই সম্মেলন চলবে ১ অক্টোবর পর্যন্ত। তিনি আইএএসবির আমন্ত্রিত হয়ে সম্মেলনে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রতিনিধিত্ব করবেন। গ্লোবাল হিসাবমান প্রণয়নকারী একমাত্র প্রতিষ্ঠানটির এই সম্মেলনে গত বছরগুলোতে প্রণীত বিভিন্ন ধরনের আইএফআরএস, আইএফআরএসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিজ্ঞপ্তি