বসুন্ধরা এলপি গ্যাসের সঙ্গে ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তির আওতায় বসুন্ধরা এলপি গ্যাসের ডিস্ট্রিবিউটর ও ডিলাররা ব্যাংকের বি-টু-বি পেমেন্ট সলিউশনসের মাধ্যমে সহজেই অর্থ লেনদেন করতে পারবেন।
ইবিএলের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন বসুন্ধরা এলপি গ্যাসের জেড এম আহমেদ প্রিন্স (হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এবং মার্কেটিং, সেক্টর-এ), জাকারিয়া জালাল (জেনারেল ম্যানেজার, সেলস) এবং ইবিএল রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন ইবিএলের এ এন এম শাহাদাত হোসেন (ইউনিট হেড, করপোরেট সেলস এবং অ্যালায়েন্স) ও ফাতেমা জাহান শেলি (অ্যাসোসিয়েট ম্যানেজার, করপোরেট সেলস এবং অ্যালায়েন্স) এবং বসুন্ধরার কাজী রোকন উদ্দিন (ম্যানেজার, মিডিয়া এবং পি আর, সেক্টর-এ) ।
জেড আহমেদ প্রিন্স বলেন, এই চুক্তি এলপিজি কেনাবেচা আরও সহজ করে এই খাতকে এগিয়ে নিতে সাহায্য করবে। জাকারিয়া জালাল বলেন, পরিবেশকদের চাহিদার কথা বিবেচনা করে ইবিএলের সঙ্গে এই চুক্তি করা হয়েছে। ইবিএল রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার বলেন, এই চুক্তি সাশ্রয়ী মূল্য এবং সুবিধাজনকভাবে পরিবেশকদের সঙ্গে কোম্পানির লেনদেন নিশ্চিত করবে। বিজ্ঞপ্তি