পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদ। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকার মেয়াদ চতুর্থ দফায় বাড়ল। গতকাল ডিএসইর পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন ২৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে আরও তিন দফা কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে ছিল ডিএসই।